২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্বক্ষণিকতার নাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2013, 06:00 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

সার্বক্ষণিকতার নাম

আর্টস ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সম্পাদক কবি মুহম্মদ নূরুল হুদার কাছে  ‘সার্বক্ষণিকতার নতুন প্রতীক’ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

বাংলা একাডেমির পরিচালক ও নজরুল ইন্স্টিটিউটের নির্বাহী পরিচালক পদে কাজ করা নুরুল হুদা সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সাইটের দায়িত্ব নেন ২০১২ তে। তাঁর অভিজ্ঞতায়, বিডিনিউজ টোয়েন্টিফোরে প্রকাশিত বিষয়বস্তু “যথাসম্ভব সুচিন্তিত, নির্লিপ্ত, নিরপেক্ষ, নির্মেদ ও নিঃশঙ্ক।

“আমাদের উৎস তৃণমূল থেকে বিশ্বের দূরতম প্রান্ত। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমরা এই প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত।”

ওয়াইপো, আমেরিকান ফোকলোর সোসাইটি, আই.এস.এফ.এন.আর, এশিয়াটিক  সোসাইটিসহ বিবিধ প্রতিষ্ঠানের সভ্য মুহম্মদ নুরুল হুদার কবিতা বিশ্বের নানাভাষায় অনূদিত।