Published : 18 Jun 2013, 06:42 PM
মঙ্গলবার রাত ১০টার দিকে খুরুশকুল সেতু এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহত আব্দুল মাবুদ (৫০) সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং খুরুশকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
গুলিতে তার সঙ্গী আরো তিনজন আহত হন। অন্যরা হলেন- ব্যবসায়ী জাফর আলম (৪৮), নুরুল আলম (৫০) ও মোহাম্মদ ইসহাক (৬০)।
তাদের সবাইকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা জানিয়েছেন, কক্সবাজার শহর থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাত বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।
কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা ঘটনাটি শুনে সন্ত্রাসীদের ধরতে অভিযানে নেমেছেন।