Published : 18 Jun 2013, 02:31 PM
মঙ্গলবার বিকালে উপজেলার পূর্ব চর মজিদের সেলিম বাজার এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান জানান, মঙ্গলবার বিকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে বিভিন্ন বাড়িতে অভিযান চালানো হয়। এতে অস্ত্রসহ ওইসব বাতি উদ্ধার করা হয়।
১৪ জুন সুবর্ণচর উপজেলার সেলিম বাজারে কাছে গণপিটুনিতে ৬ ‘জলদস্যু’ নিহত হয়।
এরপর ‘জলদস্যু’ বাহিনীর অন্য সদস্যদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে অভিযানে নামে পুলিশ।
অভিযানে পুলিশকে সহায়তা করার জন্য চরে আইনশৃঙ্খলা সভা করে স্থানীয় লোকজনকে উদ্বুদ্ধ করা হয়।