Published : 23 May 2013, 06:37 AM
হালিশহর থানার ওসি শাহজাহান কবির জানান, বৃহস্পতিবার সকালে টোল রোড এলাকার রাস্তার পাশে চোখ ও হাত বাধা অবস্থায় লাশ দুটি পাওয়া যায়। তাদের পরিচয় পাওয়া যায়নি।
নিহতদের মাথায় ও বুকে গভীর ক্ষত রয়েছে। রাতের কোনো সময়ে বাইরে থেকে হত্যা করে লাশ দুটি ফেলে রাখা হয়েছে। আঘাতের চিহ্ন গুলির হতে পারে বলে ধারণা করছেন তিনি।
নিহতদের মধ্যে একজন জিন্স প্যান্ট ও অন্যজন লুঙ্গি পরা। তাদের বয়স ৪০ থেকে ৪২ বছর হতে পারে বলে জানান ওসি।
চট্টগ্রাম নগর পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।