Published : 21 May 2013, 05:23 PM
মঙ্গলবার রাত ৮টায় হাজী চিনু মিয়া সড়কের ওই বাড়িতে অভিযান চালানো হয়।
ওই বাড়ি থেকে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর।
তাদের কাছে দুটি অস্ত্রও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
গোয়েন্দা কর্মকর্তা জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযানের সময় সন্ত্রাসীদের একজন পুলিশের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ সদস্যরা কৌশলে তা এড়িয়ে তাকে জাপটে ধরে।
গ্রেপ্তাকৃতদের নাম পুলিশ তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি। তবে তারা অস্ত্র ব্যবসা করতো বলে ধারণা করছেন পুলিশ কর্মকর্তারা।
স্থানীয়রা জানায়, চিনু মিয়া সড়কের ওই বাড়িটি বিএনপির স্থানীয় এক নেতার। আর বাড়িতে থাকা ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক ছিলো।
উপকমিশনার জাহাঙ্গীর জানান, গ্রেপ্তার তিনজনের দেয়া তথ্যে অভিযান চলছে।