Published : 21 May 2013, 09:16 AM
সোমবার গভীর রাতে এ ডাকাতির সময় হামলায় ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া আহত হয়েছেন। তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাবুল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৩টার দিকে ৯/১০ জনের ডাকাত দল তার বাসার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢোকে।
“তারা আমার দুই হাতে ছুরি মেরে দুই ভরি স্বর্ণ ও নগদ ছয় হাজার টাকা নিয়ে যায়,” বলেন তিনি।
কোম্পানীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের সনাক্ত করে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।