Published : 21 May 2013, 07:48 AM

বগুড়া সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম বলেন, শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনকে রিমান্ডে নেয়ার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি কানুচগাড়ি এলাকায় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
এ সময় তারা পুলিশকে লক্ষ করে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ দুই রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে এবং দুজনকে আটক করে।
শহর ছাত্র শিবিরের সভাপতি আলাউদ্দীন সোহেল বলেন, তাদের বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে কানুচগাড়ি এলাকায় এলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংর্ঘষ বাধে।