Published : 19 May 2013, 03:35 PM
রোববার সন্ধ্যায় উপজেলার টেবুনিয়াতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজিম উদ্দিন (৬০) উপজেলার বাঙ্গাবাড়িয়া গ্রামের গরু ব্যবসায়ী।
পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় পাবনা থেকে একটি যাত্রীবাহী মিনিবাস চাটমোহর যাচ্ছিল।
পথে পাবনা-চাটমোহর মহাসড়কের টেবুনিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনকে চাপা দিলে সেটি উল্টে রাস্তার পাশের একটি ডোবায় পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই নাজিম নিহত হন। প্রতিবেশী চাদ আলী শেখ (৫৫), আবুল কালাম আজাদসহ (৪০) মোট ৮ জন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পাবনা সদর হাসপাতালে ভর্তি করে।