Published : 19 May 2013, 09:45 AM
রোববার বেলা ১১টার দিকে নগরীর ডবলমুরিং থানার কদমতলীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. হামিদ (৫০) বাঁধন পরিবহন বাসের চালক। তিনি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার বাসিন্দা।
ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চালক হামিদ নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। হামিদ ঘটনাস্থলেই মারা যান।
চট্টগ্রাম থেকে নোয়াখালী রুটে চলাচলকারী বাসটিতে কোনো যাত্রী ছিল না বলেও জানান এসআই কিবরিয়া।