রংপুরে ‘জুলাই হত্যা’ মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে
আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যা ও হত্যা চেষ্টার ঘটনায় দুটি মামলা রয়েছে।
রংপুরে ‘জুলাই হত্যা’ মামলায় সাবেক এক ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার রংপুর মহানগর হাকিম আদালতে আসামি আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মো. মামুনুর রশিদ ফয়সাল শুনানি শেষে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম।
কারাগারে যাওয়া সোহেল রানা সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
আদালত থেকে জানা গেছে, মহানগর কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় সোহেল রানা চার্জশিটভুক্ত ৮৭ নম্বর আসামি। এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আহত শহিদুল ইসলাম সাগরের করা মামলায় তিনি ১১০ নম্বর আসামি।
দুই মামলায় আত্মসমর্পণের পর সোহেল রানা জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম।
