২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উগান্ডায় দৃষ্টিহীনদের স্কুলে অগ্নিকাণ্ডে ১১ মৃত্যু

আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

উগান্ডায় দৃষ্টিহীনদের স্কুলে অগ্নিকাণ্ডে ১১ মৃত্যু

ছবি সিনহুয়া থেকে নেওয়া

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2022, 05:57 PM

Updated : 25 Oct 2022, 06:03 PM

উগান্ডায় দৃষ্টিহীনদের এক স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত ১১ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১টার দিকে মুকোনো জেলার সালামা স্কুল ফর দ্য ব্লাইন্ডে আগুন লাগে।

এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

মুকোনো রাজধানী কামপালার ৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

উগান্ডায় প্রায়ই স্কুলের ছাত্রাবাসে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। সাধারণত ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইনকেই এসব ঘটনার দায় দেওয়া হলেও কখনো কখনো উদ্দেশ্যমূলকভাবেও আগুন লাগিয়ে দেওয়া হয়, বলছে দেশটির সরকার।