রানি দ্বিতীয় এলিজাবেথের শেষ ছবি
স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে বৃহস্পতিবার মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। প্রাসাদটি রাজপরিবারের নয়, রানির ব্যক্তিগত সম্পদ।
বালমোরাল প্রাসাদে একটি ফায়ারপ্লেসের সামনে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে হাসছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এটাই তার একা তোলা শেষ ছবি। তুলেছেন আলোকচিত্রী জেন বারলো।
গত মঙ্গলবার ছবিটি তোলা হয়। প্রয়াত রানি ওই দিন লিজ ট্রাসকে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেন এবং সরকার গঠনের আহ্বান জানান। সাধারণত এসব অনুষ্ঠান লন্ডনের বাকিংহাম প্যালেসে হয়। কিন্তু অসুস্থ থাকায় এবার রানি লন্ডন যাননি। ট্রাস স্কটল্যান্ডের বালমোরালে গিয়ে রানির কাছে সরকার গঠনের অনুমতি নিয়েছেন।
গ্রীষ্মকালীন অবকাশ যাপন করতে রানি স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ছিলেন।
বৃহস্পতিবার সেখানেই মারা যান ৭০ বছরের বেশি সময় ধরে ব্রিটিশ সিংহাসন সামলে আসা রানি দ্বিতীয় এলিজাবেথ। তার বয়স হয়েছিল ৯৬ বছর।
