রানি দ্বিতীয় এলিজাবেথ: আলোকচিত্রে এক জীবন
ব্রিটেনের সিংহাসনে তিনি অসীন ছিলেন সাতটি দশক; কেবল যুক্তরাজ্য নয় বিশ্বের বহু প্রান্তের বহু উত্থান-পতনের তিনি সাক্ষী। বৃহস্পতিবার, ৯৬ বছর বয়সে চির অবসরে গেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
Published : 09 Sep 2022, 01:32 AM
রানি দ্বিতীয় এলিজাবেথ এবং তার স্বামী প্রিন্স ফিলিপ, যার পরনে দেখা যাচ্ছে রয়্যাল কানাডিয়ান রেজিমেন্টের অনারারি কর্নেল-ইন-চিফের ইউনিফর্ম। ১৯৫৯ সালে লন্ডনে একটি রাজকীয় সফরের আগে বাকিংহাম প্যালেসে তোলা হয় এই ছবি।
১৯৬১ সালের ৫ জুন বাকিংহাম প্যালেসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডি এবং ফার্স্ট লেডি জ্যাকুলিন কেনেডির সাথে রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ।
১৯৫৮ সালের ১০ জুন লন্ডনে ব্যালেরিনা মার্গট ফন্টেইনের সাথে কথা বলছেন রানি এলিজাবেথ, প্রিন্স ফিলিপ এবং ডেভিড ওয়েবস্টার।
১৯৭৬ সালের ৭ জুলাই, ওয়াশিংটনে হোয়াইট হাউসে রানি এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপের সম্মানে দেওয়া রাষ্ট্রীয় নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের সঙ্গে নাচছেন ব্রিটিশ রানি।
২০০৪ সালের ১১ এপ্রিল ইস্টারের পরবের সময় উইন্ডসর ক্যাসেলে ঘোড়ার পিঠে রানি এলিজাবেথ, তার মেয়ে প্রিন্সেস অ্যান এবং তার নাতনি জারা ফিলিপস।
১৯৯৩ সালের ৮ অক্টোবর ওয়েস্টমিনস্টারের সেইন্ট মার্গারেট চার্চে প্রিন্সেস অব ওয়েলস ডায়ানার সঙ্গে রানি দ্বিতীয় এলিজাবেথ।
২০০৮ সালের ৩ ডিসেম্বর লন্ডনে পার্লামেন্টের অধিবেশন শুরুর পর ওয়েস্টমিনস্টার ত্যাগ করছেন রানি এলিজাবেথ।
২০০৩ সালের ১৯ নভেম্বর লন্ডনের বাকিংহাম প্যালেসে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে রানি এলিজাবেথ।
২০০৭ সালে ব্রডল্যান্ডসে হাঁটছেন রানি এলিজাবেথ আর তার স্বামী প্রিন্স ফিলিপ। দক্ষিণ ইংল্যান্ডের রোমসেতে এই ছবি তোলা হয়।
১৯৯৩ সালের ৩০ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশের সঙ্গে হাসোজ্জ্বল রানি দ্বিতীয় এলিজাবেথ। তাদের ঠিক পেছনেই হাসি মুখে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ।
২০০৫ সালের ৯ এপ্রিল প্রিন্স হ্যারির ঠোঁট বাঁকানো চেহারা দেখে হাসছেন রানি এলিজাবেথ। প্রিন্স চার্লস ও ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা তখন বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে সেইন্ট জর্জ চ্যাপেল থেকে বার হচ্ছেন।
২০০২ সালের ৪ জুন ঘোড়ার রথে চলেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। থ্যাংকসগিভিং উৎসবের আগে শুভাকাঙ্ক্ষীরা ওই পথে সারিবদ্ধ ভাবে ভিড় করেছিলেন। সিংহাসনে রানির ৫০ বছর পূর্তিতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন উৎসবের শেষ দিনে।
২০০২ সালের ১৩ নভেম্বর লন্ডনে হাউস অফ লর্ডসের উদ্বোধনী অধিবেশনে ভাষণ শেষে রানি এলিজাবেথের হাত ধরেছেন তার স্বামী ডিউক অফ এডিনবারা প্রিন্স ফিলিপ।
২০১৮ সালে ১০ জুলাই বাকিংহাম প্রাসাদের ব্যালকনিতে দাঁড়িয়ে রয়্যাল এয়ার ফোর্সের মহড়া দেখছেন প্রিন্স চার্লস, ডাচেস অফ কর্নওয়াল ক্যামিলা, রানি এলিজাবেথ, ডাচেস অফ সাসেক্স মেগান, প্রিন্স হ্যারি, প্রিন্স উইলিয়াম, ডাচেস অফ কেমব্রিজ ক্যাথরিন এবং প্রিন্সেস অ্যানি।
২০২১ সালে ১৭ এপ্রিল উইন্ডসরের সেইন্ট জর্জেস চ্যাপেলে প্রিন্স ফিলিপের অন্ত্যেষ্টিক্রিয়ায় রানি দ্বিতীয় এলিজাবেথ। রানির স্বামী প্রিন্স ফিলিপ ৯৯ বছর বয়সে মারা যান।
২০১১ সালের ২৯ এপ্রিল বাকিংহাম প্রাসাদে বিয়ের দিন প্রিন্স উইলিয়াম ও বধুবেশে ডাচেস অফ কেমব্রিজ ক্যাথরিন পরিবারের বাকি সদস্যদের সঙ্গে ক্যামেরার সামনে। প্রিন্স ফিলিপের পাশে বসেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
১৯৯৫ সালের ৮ মে বাকিংহাম প্যালেসের বারান্দায় রানি মাতার সঙ্গে রানি দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্সেস মার্গারেট। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের ৫০তম বার্ষিকীতে যুদ্ধকালের বিমান বহরের মহড়া দেখছেন তারা।