ইউক্রেইনকে দেওয়ার মত গোলাবারুদ ফুরিয়ে আসছে পশ্চিমাদের
প্রতিদিনই হাজার হাজার শেল নিক্ষেপ করতে হচ্ছে ইউক্রেইনকে।
রাশিয়াকে প্রতিরোধ করতে ইউক্রেইনকে দেওয়ার মত গোলাবারুদ আর খুব বেশি দিন পশ্চিমা সামরিক শক্তির দেশগুলোর হাতে থাকবে না বলে সতর্ক করেছে যুক্তরাজ্য ও নেটো। ইউক্রেইন এখন প্রতিদিন হাজার হাজার শেল নিক্ষেপ করছে। যেগুলোর বেশির ভাগই আসছে নেটোভুক্ত দেশ থেকে।
নেটোর মিলিটারি কমিটির প্রধান অ্যাডমিরাল রব বাউয়ার ওয়ারশ’ সিকিউরিটি ফোরামে বলেন, “এ মুহূর্তে ব্যারেলের তলা দেখা যাচ্ছে।” তাই এখন সরকার এবং অস্ত্র প্রস্তুতকারদের ‘অনেক বেশি দ্রুত গতিতে উৎপাদন বাড়াতে হবে’।
অ্যাডমিরাল বাউয়ার সুরেই কথা বলেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জেমস হ্যাপিও। তিনি বলেন, পশ্চিমা সামরিক বাহিনীর গোলাবারুদের ভাণ্ডার এখন ‘বেশ পাতলা দেখাচ্ছে’।
তিনি নেটো মিত্রদের তাদের মোট জাতীয় সম্পদের ২ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করার অনুরোধ করে বলেছেন, “যখন ইউরোপে যুদ্ধ চলছে তখনই যদি প্রতিরক্ষা খাতে ২ শতাংশ সম্পদ ব্যয় না হয় তবে কখন হবে?”
সংবাদ সূত্র: বিবিসি
প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৩ অক্টোবর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid02HhAW4g9CZaLujbfkgRrt85YbdLuiZDAGeCvH7fPQ66mnaqVJxQcLBHWHZKNPw2o2l
