পাকিস্তানে একটি স্কুলে গুলি, ৭ শিক্ষক নিহত
স্কুলে গুলির ঘটনার কিছুক্ষণ আগে জেলার অন্য একটি স্থানে আরেক এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররাম জেলায় গোলাগুলির দুইটি পৃথক ঘটনায় সাত শিক্ষকসহ মোট আট জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার কিছু সময় আগেপরে বন্দুক হামলার ওই ঘটনা দুটি ঘটে বলে ডন ডটকমকে জানান জেলা সদর হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপারিনটেনডেন্ট কাইসার আব্বাস।
তিনি বলেন, গুলির প্রথম ঘটনাটি ঘটে শালজান রোডে। যেখানে এ ব্যক্তি নিহত হন।
তার কিছুক্ষণ পরই একটি স্কুলে গোলাগুলির দ্বিতীয় ঘটনাটি ঘটে এবং সাত শিক্ষককে হত্যা করা হয়। সে সময়ে ডন ডটকমের একজন প্রতিনিধি স্কুলটির কাছে অবস্থান করছিলেন। তিনি জানান, স্কুলটি শালজান রোড থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে।
খাইবার পাখতুনখাওয়া পুলিশ এখনো এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি বলেও জানায় ডন ডটকম।
