ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির নিজের শহর সিরত দখল করতে গিয়ে গাদ্দাফির অনুগত বাহিনীর প্রবল বাধার মুখে পিছু হটেছে বিদ্রোহী বাহিনী।
মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাল্টা আক্রমণের মুখে পিছু হটে বিন জাওয়াদে অবস্থান নিয়েছে বিদ্রোহীরা। সেখানেও তাদের ওপর গোলা হামলা চলছে।
সোমবার সিরতের ১২৫ কিলোমিটার পূর্বের নাওফালিয়া শহরের নিয়ন্ত্রণ নিয়ে সিরতের দিকে এগোয় বিদ্রোহীরা। কিন্তু গাদ্দাফির অনুগত বাহিনী সেখান থেকে তাদের তাড়িয়ে আরো ৩০ কিলোমিটার পূর্বের বিন জাওয়াদ শহর পর্যন্ত নিয়ে এসেছে।
সিরতে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে এসেছে বলে সোমবার দাবি করেন তাদের এক মুখপাত্র।
ঘটনাস্থল থেকে বিবিসির প্রতিনিধি নিক
bdnews24