১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারতের উত্তরাখণ্ডে হড়কা বানে নিখোঁজ ১২

ভারি বৃষ্টির মধ্যে মাঝে মাঝে পাহাড় থেকে বোল্ডার গড়িয়ে পড়তে থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

ভারতের উত্তরাখণ্ডে হড়কা বানে নিখোঁজ ১২

কেদারনাথ যাত্রার পথে গৌরিকুণ্ডের কাছে এ ঘটনা ঘটেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2023, 02:33 PM

Updated : 04 Aug 2023, 02:33 PM

ভারতের উত্তরাখণ্ডে কেদারনাথ যাত্রার পথে গৌরিকুণ্ডের কাছে এক জলপ্রপাতে হওয়া হড়কা বানে তিনটি দোকান ভেসে গিয়ে ১২ জন নিখোঁজ হয়েছেন। 

বৃহস্পতিবার ভারি বৃষ্টির পর হড়কা বানের এ ঘটনা ঘটে বলে শুক্রবার জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

ঘটনাস্থল থেকে সার্কেল কর্মকর্তা বিমল রাওয়াত বার্তা সংস্থা পিটিআইকে জানান, জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিআরএফ) ও রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনীর (এসডিআরএফ) সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেছে, কিন্তু এ পর্যন্ত নিখোঁজ কাউকে পাওয়া যায়নি।

ভারি বৃষ্টির মধ্যে মাঝে মাঝে পাহাড় থেকে বোল্ডার গড়িয়ে পড়তে থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

তিনি জানান, নিখোঁজদের মধ্যে এক পরিবারের পাঁচজন ও নেপাল থেকে আসা কয়েকজন রয়েছেন।