০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরানো হয়েছে হুমকির কারণে: ট্রাম্প

এই ঘাঁটিটিকে একটি বৈধ টার্গেট বলে ঘোষণা দিয়ে রেখেছিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরানো হয়েছে হুমকির কারণে: ট্রাম্প

যুক্তরাজ্যের রাজকীয় বিমান বাহিনীর (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটিতে মার্কিন বি-১বি ল্যান্সার বোমারু বিমান। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Oct 2026, 10:18 AM

Updated : 06 Oct 2026, 10:18 AM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাজ্যের বিমান ঘাঁটি থেকে আমেরিকার বি-১ বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছে ইরান সংশ্লিষ্ট একটি হুমকির কারণে।

যুক্তরাজ্যের রাজকীয় বিমান বাহিনীর (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটিতে মার্কিন বোমারু বিমানগুলো মোতায়েন করা ছিল। এই বি-১ বোমারুগুলো ইরান যুদ্ধে ব্যবহার করা হয়েছিল।

এই ঘাঁটিটিকে একটি বৈধ টার্গেট বলে ঘোষণা দিয়ে রেখেছিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ।

এরপর গত সপ্তাহে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছেন এমন সন্দেহে এই ঘাঁটির কাছ থেকে পাঁচ ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল।

সোমবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমাদের একটা ধারণা ছিল যে, সেখানে হয়তো কোনো হুমকি থাকতে পারে, তাই কেন আমি তাদের সেখানে রেখে দেবো? সেগুলোকে সরিয়ে আনতে খুব অল্প অর্থ খরচ হয়েছে।

“তাই আমাদের একটা হুমকি ছিল। আর আমরা যদি হুমকির মুখে পড়তে যাই তাহলে তাদের সরিয়ে নিলেই তো হয়, এতে সমস্যাটা দূর হয়। আর আসলে আমরা জানি কারা এই হুমকি তৈরি করেছে।”

এর সঙ্গে ইরানের কোনো সংশ্লিষ্টতা আছে কি না, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, “ইরানের সঙ্গে যুক্ত থাকতে পারে।”

বিস্তারিত আসছে…