০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ভারতের আহমেদাবাদে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ৮

একটি আতশবাজি কারখানার লাইসেন্স বাতিল হওয়ার পর সেটি গোপনে একটি খামারে সরিয়ে নিয়ে সেখানে উৎপাদান অব্যাহত রাখা হয়েছিল।

ভারতের আহমেদাবাদে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ৮
বিস্ফোরণের খবর পেয়ে দমকল বিভাগ দ্রুত সাড়া দেয়। ছবি: ভারতীয় গণমাধ্যম

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2026, 07:27 PM

Updated : 19 Sep 2026, 02:32 PM

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে একটি অবৈধ আতজবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত ও ৯ জন আহত হয়েছে।  

শনিবার আহমেদাবাদ শহরের ভাসত্রাল এলাকায় ঘটনাটি ঘটেছে। টালেন্ট ফায়ারওয়ার্কস নামের একটি আতশবাজি কারখানার লাইসেন্স বাতিল হওয়ার পর সেটি গোপনে একটি খামারে সরিয়ে নিয়ে সেখানে উৎপাদান অব্যাহত রাখা হয়েছিল।  

ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় মানিনগরের সরকারি হাসপাতাল ও এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

দমকল বিভাগের কর্মকর্তারা ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায় তাদের ফোন করে বিস্ফোরণের খবর দেওয়া হয়। খবর পেয়েই তারা ও অন্য আরেকটি জরুরি বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেন।