১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লেবাননে ইসরায়েলি হামলা যুদ্ধবিরতির জন্য ‘মারাত্মক ঝুঁকি’: জাতিসংঘ

লেবাননজুড়ে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে সব পক্ষকে অবিলম্বে শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2026, 07:29 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

লেবাননজুড়ে গত ৮ এপ্রিল ইসরায়েলের চালানো ভয়াবহ বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

এই সামরিক তৎপরতা বর্তমান যুদ্ধবিরতি এবং এ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য ‘মারাত্মক ঝুঁকি’ তৈরি করছে বলে সতর্ক করেছেন তিনি।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “৮ এপ্রিল লেবাননজুড়ে ইসরায়েলের এই ব্যাপক হামলার দ্ব্যর্থহীন নিন্দা জানাচ্ছেন অ্যান্তোনিও গুতেরেস। তিনি সব পক্ষকে অবিলম্বে শত্রুতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এসব হামলায় শিশুসহ শত শত বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন এবং বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

বেসামরিক নাগরিকদের এই ক্রমবর্ধমান প্রাণহানিতে গুতেরেস ‘গভীরভাবে উদ্বিগ্ন’ এবং তিনি লেবানন সরকারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তিনি আরও বলেন, “এই সংকটের কোনো সামরিক সমাধান নেই।”