১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্প

এই ভূমিকম্প ও পরাঘাতগুলোতে কানাডা সীমান্তের নিকটবর্তী দক্ষিণপূর্ণ আলাস্কা ও ইউকন অঞ্চলের জনবসতিগুলো কেঁপে ওঠে।

যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্প
মূল ভূমিকম্পের পর ধারাবাহিভাবে একাধিক পরাঘাত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2025, 12:17 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের ইয়াকুতত অঞ্চলে ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে।  

ইউএসজিএস জানায়, শনিবার স্থানীয় সময় সকালে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। মূল ভূমিকম্পের পর ধারাবাহিভাবে একাধিক পরাঘাত হয়। 

এই ভূমিকম্প ও পরাঘাতগুলোতে কানাডা সীমান্তের নিকটবর্তী দক্ষিণপূর্ণ আলাস্কা ও ইউকন অঞ্চলের জনবসতিগুলো কেঁপে ওঠে। ভূমিকম্পটি কানাডাতেও অনুভূত হয়েছে। 

আলস্কা ভূমিকম্প কেন্দ্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ভূমিকম্পটি হয়। ভূমিকম্পের কেন্দ্রটি ইয়াকুতত থেকে প্রায় ৫৫ মাইল উত্তরে। 

স্থানীয় গণমাধ্যম চিলকাট ভ্যালি নিউজ জানিয়েছে, স্থানীয় বাসিন্দারা একটি বড় ধরনের ভূমিকম্প অনুভব করার কথা জানিয়েছেন। ভূমিকম্পের সময় ঘরের আসবাবপত্র উল্টে পড়ে ও সেলফ থেকে জিনিসপত্র পড়ে যায়। 

জরুরি পরিষেবার কর্মকর্তারা জানিয়েছেন, তারা কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা কারও আহত হওয়ার খবর পাননি। 

এ ধরনের শক্তিশালী ভূমিকম্প হওয়ার পর সাধারণত ওই অঞ্চলে ভূমিধসের মতো ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন।