২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে পুড়বে ব্রিটিশ ট্যাংক: হুমকি রাশিয়ার

ইউক্রেইনে নতুন দফায় অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করা হলেও যুদ্ধের ফল এতে পরিবর্তন হবে না বলে পশ্চিমাদেরকে হুঁশিয়ার করেছে রাশিয়া।

ইউক্রেইনে পুড়বে ব্রিটিশ ট্যাংক: হুমকি রাশিয়ার

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 16 Jan 2023, 11:11 PM

Updated : 16 Jan 2023, 11:11 PM

ইউক্রেইনে ট্যাংক পাঠানোর পরিকল্পনা করেছে যুক্তরাজ্য। এই ট্যাংকগুলো ইউক্রেইনে ‘পুড়বে’ বলে হুমকি দিয়েছে ক্রেমলিন।

ইউক্রেইনে নতুন দফায় অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করা হলেও যুদ্ধের ফল এতে পরিবর্তন হবে না বলে পশ্চিমাদেরকে হুঁশিয়ার করেছে রাশিয়া।

গত বছর ২৪ ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেইনে আগ্রসন শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলো কিইভকে শত শত কোটি ডলারের অস্ত্র, রকেট, ড্রোন, সাঁজোয়া যান এবং যোগাযোগ ব্যবস্থা সরবরাহ করে এসেছে।

শনিবার যুক্তরাজ্য ঘোষণা দিয়ে বলেছে, তারা আগামী কয়েক সপ্তাহে ১৪টি চ্যালেঞ্জার ২ যুদ্ধ ট্যাংক ইউক্রেইনে পাঠাবে। সঙ্গে দেওয়া হবে অত্যাধুনিক অস্ত্রও।

এরই প্রতিক্রিয়ায় সোমবার ইউক্রেইনে ব্রিটিশ ট্যাংক পুড়বে বলে হুমকি দেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

তিনি বলেন, “তারা রুশ-বিরোধী লক্ষ্য অর্জনের জন্য ইউক্রেনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এই ট্যাংকগুলো পুড়ছে এবং বাকিগুলোর মতো পুড়বে।”

পেসকভ আরও বলেন, ব্রিটেন ও পোল্যান্ডের পাঠানো নতুন অস্ত্র যুদ্ধে মাঠ পর্যায়ের পরিস্থিতি পাল্টাতে পারবে না। বরং এই পদক্ষেপ সংঘাতে সমস্যা আরও বাড়াবে।

রোশিয়া ১ রাষ্টীয় টিভির ক্রেমলিনপন্থি উপস্থাপক ভ্লাদিমির সোলোভায়েব বলেছেন, ইউক্রেইনে আরও অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করা যে কোনও পশ্চিমা দেশই রাশিয়ার বৈধ নিশানা বলে বিবেচিত হওয়া উচিত।

“ব্রিটেন কার্যত যুদ্ধে ঢুকে পড়েছে। আমি এখন ব্রিটেনকে আমাদের বৈধ নিশানা বলেই মনে করি,” রোববার রাতে রাষ্ট্রীয় টিভির টক শো তে একথা বলেন সোলোভায়েব।