Published : 23 Oct 2023, 08:52 AM
তুরস্কের রাজধানী আঙ্কারায় পার্লামেন্ট ভবনের কাছে বোমা হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এই ঘটনায় একজন ধরা পড়েছেন।
হামলা আত্মঘাতী ছিল জানিয়ে এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া।
তিনি জানান, রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে একটি সামরিক যানে করে দুই হামলাকারী আসেন। এদের একজন একটি মন্ত্রণালয় ভবনের সামনে আত্মঘাতী হামলা চালান।
আরেকজনকে ‘নিস্ক্রিয়’করা হয়েছে বলেও জানানো হয়েছে সরকারের তরফে।
একই এলাকায় বন্দুকের গুলির শব্দ পাওয়া গেছে বলে তুরস্কের সংবাদমাধ্যমে খবর প্রকাশ পেয়েছে।
গ্রীষ্মকালীন ছুটি শেষ রোববার তুরস্কের পার্লামেন্টে নতুন করে অধিবেশ শুরু হওয়ার কথা।
স্থানীয় সময় দুপুর ২টার দিকে শুরু হতে চলা ওই অধিবেশনে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের অংশ নেওয়ার করার কথা রয়েছে।
সংবাদ সূত্র: বিবিসি, আল জাজিরা
(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ১ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)