১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ১২৭ বেসামরিক নিহত

নিহত বেসামরিকের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, সংবাদ ব্রিফিংয়ে বলেছেন জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র।

যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ১২৭ বেসামরিক নিহত
ইসরায়েল-লেবানন সীমান্তে ইসরায়েলি সামরিক বাহিনীর ট্যাংক। ফাইল ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2025, 06:47 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

বছরখানেক আগে হওয়া যুদ্ধবিরতির পর এ পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১২৭ জন বেসামরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। 

মঙ্গলবার জেনিভায় এক সংবাদ ব্রিফিংয়ে তারা এ হত্যাকাণ্ডগুলোর তদন্তের পাশাপাশি যুদ্ধবিরতি মেনে চলতে ইসরায়েলের প্রতি আহ্বানও জানিয়েছে।

“ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর প্রায় এক বছর হতে চলল, এর মধ্যেও আমরা ইসরায়েলি সামরিক বাহিনীর ক্রমবর্ধমান হামলা দেখে যাচ্ছি, যাতে বেসামরিক নিহতের পাশাপাশি লেবাননের অনেক বেসামরিক স্থাপনাও ধ্বংস হচ্ছে; বিস্তৃত, তীব্র আক্রমণের শঙ্কাও বাড়ছে,” মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র থামিন আল-খাতিন ব্রিফিংয়ে এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

তিনি জানান, জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের কঠোর যাচাই-বাছাইয়ের পর এ ১২৭ বেসামরিক নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

কিন্তু প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে, বলেছেন তিনি।