১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মুম্বাইতে ভূমিধসে নিহত ৬

আবর্জনার নিচে চাপা পড়া জীবিতদের অবস্থান বের করতে বিশেষায়িত ভিক্টিম-ডিটেকশন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।

মুম্বাইতে ভূমিধসে নিহত ৬
ছোট একটি পাহাড়ের একাংশ ধসে দুই থেকে তিনটি বাড়িকে চাপা দেয়। ছবি: রেডিফ

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2026, 01:16 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই নগরীর পূর্বাংশে ভূমিধসের এক ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছে। আরও চার থেকে পাঁচজন ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বেশ কয়েকটি সংস্থার উদ্ধারকারীরা নিবিড় তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছেন আর তারা আবর্জনার নিচে চাপা পড়া জীবিতদের অবস্থান বের করতে বিশেষায়িত ভিক্টিম-ডিটেকশন ক্যামেরা ব্যবহার করছেন। 

ব্রিহানমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন (বিএমসি) এর দমকল বাহিনী জানিয়েছে, বুধবার ভোররাত ৩টা ৪৮ মিনিটে চেরাগ নগরের ঘাটকোপার এলাকার গাউসিয়া চালে ভূমিধসের ঘটনাটি ঘটে।  

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ছোট একটি পাহাড়ের একাংশ ধসে দুই থেকে তিনটি বাড়িকে চাপা দেয়, এতে অন্তত পাঁচ থেকে ছয়জন আটকা পড়ে।  

বিএমসির মেয়র রিতু তাওডে ঘটনাস্থল পরিবদর্শন করে নিহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। 

এই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, চার থেকে পাঁচজন এখনও আবর্জনার নিচে আটকা পড়ে আছেন। 

আহত দুই ব্যক্তিকে উদ্ধার করার পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সোহেল আনসারি (১৮) ও মোহাম্মদ আনসারি (১৪) হিসেবে শনাক্ত করা হয়েছে। তাদের দুজনেই আশঙ্কামুক্ত অবস্থায় রয়েছেন। 

মুম্বাই দমকল বাহিনী, মুম্বাই পুলিশ ও ভারতের জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী উদ্ধারকাজ পরিচালনা করছে।