২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নতুন করে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান

যুক্তরাষ্ট্র নিজহাতে তৈরি করা সংকট থেকে বের হতে চাইলে ইরানের অধিকার ও শর্তগুলো মেনে নিতে হবে- বলেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ সচিব মোহসেন রেজায়ি।

নতুন করে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান

ইরানের পতাকা। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 10:38 PM

Updated : 20 Sep 2026, 10:38 PM

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যে কোনও আলোচনা শুরু করার জন্য যুক্তরাষ্ট্রকে ৭ টি শর্ত দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি একথা জানিয়েছেন।

এমন এক সময়ে এই ঘোষণা এল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের ওপর বড় ধরনের হামলা আবার শুরু করবেন কি না, তা নিয়ে চিন্তা-ভাবনা করছেন।

এক্সে এক পোস্টে রেজাই লেখেন, "যুক্তরাষ্ট্র নিজহাতে তৈরি করা এই সংকট থেকে বের হতে চাইলে ইরানের অধিকার ও শর্তগুলো মেনে নিতে হবে।"

সাতটি দাবি ওয়াশিংটনকে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে কী সেসব শর্ত, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

তবে শনিবার, রেজাই সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেছিলেন যে, “ইরান একটি চুক্তির শর্ত হিসেবে সব ফ্রন্টে যুদ্ধের অবসান, অবরুদ্ধ সম্পদ অবমুক্ত করা এবং মার্কিন নৌ অবরোধের সমাপ্তি দাবি করছে।"

তিনি বলেন, কাতারের একজন মধ্যস্থতাকারী ওয়াশিংটনে ইরানের শর্তগুলো পৌঁছে দিয়েছেন এবং তেহরান ট্রাম্পের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় রয়েছে।

ইসলামাবাদ সমঝোতা স্মারক ভেস্তে যাওয়ার পর থেকে কয়েকমাস ধরে যুদ্ধের মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্র পরোক্ষ কূটনীতিতে নিয়োজিত রয়েছে।

পাকিস্তানের আয়োজনে আলোচনার পর গত জুন মাসে স্বাক্ষরিত ওই সমঝোতা স্মারকের উদ্দেশ্য ছিল যুদ্ধ বন্ধ করা এবং একটি বৃহত্তর চুক্তির পথ সুগম করা।

পরবর্তীতে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে এবং কোনও স্থায়ী নিষ্পত্তি ছাড়াই অগাস্ট মাসে এর মেয়াদ শেষ হয়ে যায়।