২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় ট্রেন দুর্ঘটনায় আহত ৩০০

দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহান্সবার্গের কাছে দুটি ট্রেনের সংঘর্ষে প্রায় ৩০০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু রয়েছে। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2015, 01:41 PM

Updated : 25 Apr 2022, 01:37 PM

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় জোহান্সবার্গের দক্ষিণের বুয়সেন্স স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

দেশটির ইআর২৪ প্যারামেডিক সার্ভিস জানিয়েছে, আহত কয়েজনের আঘাত গুরুতর হলেও কেউ নিহত হননি।

আহত অধিকাংশকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যদের প্যারামেডিক কর্মীরা দুর্ঘটনাস্থলে চিকিৎসা দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

“আহতদের অধিকাংশেরই মেরুদণ্ডে আঘাত লেগেছ এবং বিভিন্ন ধরনের ফ্রাকচার ও হাঁড় ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে, যাদের মাংসপেশিতে আঘাত লেগেছে আমরা তাদের চিকিৎসা দিচ্ছি,” বলেন তিনি।  

শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি।

ওই কর্মকর্তা বলেছেন, “দুর্ঘটনার কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে। তবে আমরা যা জানি তা হল, দুটি ট্রেনে সংঘর্ষ ঘটেছে এবং একটি আংশিক লাইনচ্যুত হয়েছে।”

জোহান্সবার্গের জরুরি বিভাগ জানিয়েছে, ট্রেন দুটির ক্ষতিগ্রস্থ বগিগুলোর ভিতরে কেউ আটকা পড়ে আছেন কিনা তা খুঁজে দেখছেন দমকল বাহিনীর কর্মীরা।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনকে অপর একটি চলন্ত ট্রেন আঘাত করেছে বলে ধারণা প্রকাশ করেছে।