২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার ব্যাংক খুলছে গ্রিসে

ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক ঋণজর্জরিত গ্রিসের জন্য জরুরি তহবিল বাড়াতে রাজি হওয়ায় সোমবারই গ্রিসের ব্যাংকগুলো খুলে যাবে বলে আশা করা হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2015, 12:51 AM

Updated : 26 Jul 2022, 12:03 PM

গ্রিসের অর্থনৈতিক উদ্ধার বা বেইলআউটের জন্য ইউরোপীয় ইউনিয়নের নতুন প্রস্তাব গ্রিক এমপিরা অনুমোদন করার পর দেশটিকে জরুরি তহবিল সরবরাহের উদ্যোগ নেয় ইউরোপ।

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক গ্রিকদের জন্য জরুরি তহবিল বাড়িয়েছে। জুনের পর এই প্রথম জরুরি তহবিল বাড়ানো হল।

ওদিকে, ইউরোপীয় ইউনিয়নের অর্থমন্ত্রীরা গ্রিসের জন্য ৭শ’ কোটি ইউরো অনুমোদন করেছেন। শুক্রবারই ইইউ সদস্যদেশগুলো এ ঋণের অর্থ দেয়ার বিষয়টি নিশ্চিত করবেন।

এর মধ্য দিয়ে গ্রিস ইউরোপীয় সেনট্রাল ব্যাংক এবং আইএমএফকে সোমবারই ঋণ পরিশোধ করতে পারবে। আর তাহলে প্রায় তিন সপ্তাহ ধরে বন্ধ থাকা গ্রিসের ব্যাংগুলো আবার খুলতে পারে।