২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেহরানে ফের দূতাবাস চালু করতে চায় যুক্তরাজ্য

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তেহরানে ব্রিটিশ দূতাবাস চালু করার ইচ্ছার কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিকে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Jul 2015, 12:21 AM

Updated : 25 Apr 2022, 01:37 PM

বৃহস্পতিবার ক্যামেরন বলেন, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে চূড়ান্ত চুক্তি সম্পর্ক নতুন করে শুরু করার পথ খুলে দিয়েছে। আর এ কারণেই তিনি তেহরানে ব্রিটিশ দূতাবাস পুনরায় চালু করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এক ফোনকলে ক্যামেরনের মুখপাত্র বলেন, “ইরান চুক্তি যুক্তরাজ্য এবং ইরানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে শুরু করবে বলে প্রধানমন্ত্রী আশাবাদী।”

“আর তাই প্রধানমন্ত্রী তেহরানে আবার ব্রিটিশ দূতাবাস খুলতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা পরিস্কার করেই জানিয়েছেন।”