২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পেলেন আফগান বীরসেনা

সম্প্রতি আফগান পার্লামেন্টে চালানো এক জঙ্গি হামলা প্রতিহত করে বীরের খেতাব পাওয়া এক আফগান সেনা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2015, 02:14 PM

Updated : 25 Apr 2022, 01:36 PM

বিবিসি বলছে, গাড়ি দুর্ঘটনা ঘটানোর কারণে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
 
জুনে আফগান পার্লামেন্টের অধিবেশন চলার সময় সেখানে হামলা চালিয়েছিল তালেবান জঙ্গিরা। পার্লামেন্ট ভবনের সামনে দায়িত্বপালনরত সেনা সার্জেন্ট ঈশা খাঁন একাই সাত হামলাকারী জঙ্গির মধ্যে ছয়জনকে হত্যা করে হামলা প্রচেষ্টা রুখে দেন। 

এ ঘটনার পর দেশে ব্যাপক প্রশংসিত হন তিনি। আফগান সরকার তাকে নতুন বাড়ি-গাড়ি দিয়ে পুরস্কৃত করে। 
 
কিন্তু পুরস্কার পাওয়া গাড়ি চালাতে গিয়ে চলতি মাসে মারাত্মক দুর্ঘটনা ঘটান তিনি। এতে একজন নিহত হন।

এরপর ঈশাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। মঙ্গলবার জামিনে মুক্তি পান তিনি। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।