২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিস নিয়ে ইইউ সম্মেলন বাতিল

গ্রিস নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদেশগুলোর রোববারের নির্ধারিত শীর্ষ বৈঠক বাতিল হয়ে গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 05:32 PM

Updated : 25 Apr 2022, 01:36 PM

গ্রীসকে ঋণসঙ্কট থেকে টেনে তুলতে অর্থনৈতিক সহায়তা চুক্তি করার জন্য ইউরোজোনের অর্থমন্ত্রীদের  'অত্যন্ত কঠিন' আলোচনা চলার মাঝে ওই বৈঠক বাতিল হল।

তবে ইউরোজোনের অর্থমন্ত্রীদের বৈঠক চলছে। ইউরোজোনের অর্থমন্ত্রীরা গত রাতে আলোচনা স্থগিত করে এখন আবার তা শুরু করেছে।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডেনাল্ড তুস্ক বলেছেন, ইউরোগ্রুপের নেতাদের বৈঠক চলবে গ্রিস নিয়ে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত।

চুক্তি না হলে গ্রিস ইউরোজোন থেকে বের হয়ে যাওয়ার ঝুঁকি আছে। ব্রাসেলস থেকে বিবিসি’র সংবাদদাতা বলেছেন,  এত সংক্ষিপ্ত এবং আকস্মিক নোটিশে ইইউ এর বৈঠক বাতিল হয়ে যাওয়ার ঘটনা খুবই বিরল।

গ্রিস নিয়ে ম্যারাথন আলোচনা শনিবার কোনো সমঝোতা ছাড়াই শেষ হয় এবং ইউরোগ্রুপের নেতা জেরোয়েন ডিসেলব্লোয়েম এ আলোচনাকে কঠিন বলে উল্লেখ করেন। তিনি বলেন, “আলোচনা অনেক কঠিন হলেও কাজ আগাচ্ছে।”

গ্রিক সরকার চাইছে, এখন তাদেরকে প্রায় ৭ হাজার ৪শ’ কোটি ইউরো দেয়া হোক। তবে এর বিনিময়ে গ্রিসকে আরো বেশ কিছু সরকারি ব্যয়সংকোচন কর্মসুচি বাস্তবায়ন করতে হবে।