স্পেনে আগুনে আট কারাবন্দির মৃত্যু
স্পেনের উত্তরপূর্বাঞ্চলীয় জারাগোজা শহরের নিকটবর্তী একটি টাউনে বয়োবৃদ্ধ কারাবন্দিদের একটি কেয়ার হোমে আগুন লেগে অন্তত আটজনের মৃত্যু হয়েছে।
রোববার রাত ১টায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।
কুয়ার্তে দ্য হুয়াভা টাউনের ওই ঘটনায় আরো ১২ জন দগ্ধ হয়েছেন, এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয় আরাগন রাজ্য সরকারের মুখপাত্র।
আহতদের মধ্যে কেয়ার হোমটির একজন পরিচায়ক রয়েছেন বলে জানিয়েছেন তিনি। আগুনের কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
