২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে অংশ নেবে সু চি’র দল এনএলডি

নভেম্বরে মিয়ানমারের জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Jul 2015, 08:35 PM

Updated : 25 Apr 2022, 01:35 PM

শনিবার এ ঘোষণা দিয়ে কয়েক মাসের অনিশ্চয়তা দূর করলেন বিরোধী দলের নেত্রী সু চি।

৮ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দীর্ঘ ২৫ বছরের মধ্যে এটা মিয়ানমারের প্রথম বৈধ নির্বাচন হতে যাচ্ছে।

রাজধানী নে পি টোতে শনিবার এক সংবাদ সম্মেলনে সু চি বলেন, “দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেয়ার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার পথে এগিয়ে যেতে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

“যদি এনএলডি নির্বাচনে জয়লাভ করে তবে, জাতীয় ঐক্য সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। একটি উন্নত দেশ গড়েতে রাজনৈতিকভাবে স্থিতিশীলতা, অর্থনীতি এবং আরও বেশ কিছু বিষয় খুব গুরুত্বপূর্ণ। যদি এনএলডি সরকার গঠন করে তবে এসব বিষয় আমাদের কাছে অগ্রাধিকার পাবে।”

১৯৯০ সালে মিয়ানমারের সর্বশেষ বৈধ নির্বাচনে জয়লাভ করেছিল এনএলডি। কিন্তু ক্ষমতাশীন সামরিক সরকার নির্বাচনের ওই ফল বাতিল করে।

২০১১ সালে মিয়ানমারে সামরিক শাসনের অবসান হয়।

সেনাবাহিনী সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) নির্বাচনে এনএলডি’র সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী।