জার্মানিতে গুলি: নিহত ২, গ্রেপ্তার ১
জার্মানির আমসবাখ শহরে ৮২ বছর বয়স্ক এক নারী ও একটি সাইকেল আরোহীকে গুলি করে হত্যার ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, হামলাকারী তার গাড়ি থেকে আরো দুজন মানুষকে গুলি করেছে। তবে তাদের কোনো ক্ষতি হয়নি বলে খবর পাওয়ার কথা জানিয়েছে বিবিসি।
ঘটনার পরপরই বন্দুকধারী পালিয়ে যাওয়ার পর পুলিশ দক্ষিণ বাভারিয়া অঞ্চলে হন্যে হয়ে তাকে খুঁজতে শুরু করে। পরে একটি সার্ভিস স্টেশনে ওই বক্তিকে আটক করা হয়। তার পরিচয় প্রকাশ করা হয়নি।
