যুক্তরাষ্ট্রে বৈধতা পেল সমকামী বিয়ে
যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্টের রায়ে দেশব্যাপী বৈধতা পেয়েছে সমকামী বিয়ে।
এর মধ্য দিয়ে দেশটিতে সমকামীদের বিয়ের অধিকার প্রতিষ্ঠিত হল। যুক্তরাষ্ট্রে এর আগে কিছু অঙ্গরাজ্যে সমকামীদের বিয়ের অধিকার থাকলেও ১৪ টি রাজ্যে তা আইনগতভাবে নিষিদ্ধ ছিল।
সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, বিয়ে একটি মৌলিক অধিকার এবং সমলিঙ্গের যুগলদেরও একই আইনগত অধিকার দেয়া উচিত। সংবিধানে তাদের সে অধিকার মঞ্জুর করা হয়েছে।”
শুক্রবার আদালতের রায় ঘোষণার পরপরই জর্জিয়া, মিশিগান, ওহাইও এবং টেক্সাসের সমকামী জুটিরা সানন্দে বিয়ের তোড়জোড় শুরু করে।
প্রেসিডেন্ট ওবামা এ রায়কে ‘আমেরিকার জন্য বিজয়’ বলে অভিহিত করেছেন।
“ সব মার্কিন নাগরিককে সমান দৃষ্টিতে দেখা মানেই আমরা সবাই আরো বেশি স্বাধীন”, বলেন তিনি।
