২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের বিরুদ্ধে আইসিসি’তে ফিলিস্তিনের নথি

আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি)প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের নথিপত্র উপস্থাপন করতে যাচ্ছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Jun 2015, 08:06 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

নেদারল্যান্ডে ফিলিস্তিন মিশনের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।

ফিলিস্তিনের দাবি, অধিকৃত পশ্চিম তীর এবং ২০১৪ সালে গাজা যুদ্ধে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে।

বুধবার মিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালকি আইসিসি’র কৌঁসুলি ফাতু বেনসুদাকে দুইটি ফাইল দেবেন।

এপ্রিলে আইসিসি’র শরণাপন্ন হয় ফিলিস্তিন কর্তৃপক্ষ। এরপর বেনসুদা প্রাথমিক তদন্তের নির্দেশ দেন।

ওদিকে, সোমবার প্রকাশিত জাতিসংঘ তদন্ত প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালে গাজা যুদ্ধে ইসরায়েল ও ফিলিস্তিনি জঙ্গি সংগঠন হামাস উভয়পক্ষই আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে, যা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।

ইসরায়েলের যুদ্ধাপরাধ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তদন্ত হবে কিনা এবং হলে কবে নাগাদ তা শুরু হবে সে বিষয়ে বেনসুদার সিদ্ধান্তই চূড়ান্ত।

যদিও ইসরায়েল আইসিসি’র তদন্ত মানবে না এবং তাদের কোন ধরনের সহায়তা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে।