২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘টাইটানিক’ চলচ্চিত্রের সুরকার হর্নার দুর্ঘটনায় নিহত

হলিউডের সাড়া জাগানো চলচ্চিত্র ‘টাইটানিক’-এর সুরকার অস্কারজয়ী জেমস হর্নার এক বিমান দুর্ঘটনায় মারা গেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Jun 2015, 05:52 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

তার সুরে সেলেন ডিওনের কণ্ঠে ‘মাই হার্ট উইল গো অন’ গানটি বিশ্বব্যাপী এখনও তুমুল জনপ্রিয়।

লস এঞ্জেলেসের লস প্যাডরেস ন্যাশনাল ফরেস্টে তাকে বহনকারী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায় বলে স্থানীয় দমকল কর্তৃপক্ষ জানিয়েছে।

৬১ বছর বয়সী হর্নার ‘টাইটানিক’ চলচ্চিত্রে সুরারোপের জন্য দুটি ক্যাটাগরিতে অস্কার জয় করেন।

ভেনচুরা কাউন্টির দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯.৩০ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটির আরোহীদের কেউই বেঁচে নেই।

তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা সম্ভব হয়নি।