যুক্তরাজ্যে দুর্ঘটনায় ‘২০ সেনা আহত’
ব্রিটেনের সবচেয়ে বড় সামরিক প্রশিক্ষণ এলাকার কাছে সেনা সদস্যদের বহনকারী তিনটি যানের সংঘর্ষে ২০ জনের মতো আহত হয়েছেন।
উইল্টশায়ার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সলসবেরি প্লেইনের ওয়েস্টডাউন ক্যাম্পের কাছে একটি মাঠে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের দুজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের সাউদাম্পটন জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে বলে সাউথ ওয়েস্ট অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
এছাড়া ‘গুরুতর আহত’ আটজনকে সলসবেরিতে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়।
অন্যদের আঘাত ততোটা গুরুতর নয়।
সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে এ দুর্ঘটনা ঘটে বলে টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে।
