২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় ভূমিকম্পে ১১ পর্বতারোহীর মৃত্যু

মালয়েশিয়ার শাবাহ প্রদেশে ৬ মাত্রার ভূমিকম্পের পর মাউন্ট কিনাবালু থেকে আরো নয় পর্বতারোহীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের পর এ নিয়ে ১১ পর্বতারোহীর মৃতদেহ উদ্ধার করা হল।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2015, 01:42 PM

Updated : 12 Oct 2022, 03:46 PM

দেশটির পর্যটনমন্ত্রী মাসিদি মানজুন শনিবার এই তথ্য জানিয়েছেন।

শুক্রবার দেশটিতে ভূমিকম্পের পর মাউন্ট কিনাবালুতে প্রায় দেড়শ’ পর্বতারোহী আটকা পড়েছিলেন। তখন এক বা দুইজনের মৃত্যু হয়েছে বলেও প্রাথমিকভাবে জানানো হয়।

মাসিদি বলেন, মাউন্ট কিনাবালুতে আরোহণ তিন সপ্তার জন্যে বন্ধ রাখা হবে। ভূমিকম্পের ফলে পর্বতটিতে ওঠার পথ, থাকার ব্যবস্থা ও অন্যান্য সুবিধা গুরুতর ক্ষতিগ্রস্ত হওয়ায় তা মেরামত ও পুনর্গঠন করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

পুলিশ মরদেহগুলো হেলিকপ্টারে করে পর্বত থেকে নিয়ে গেছে। পরিচয় নিশ্চিত করার জন্য এই লাশগুলোর ফরেনসিক পরীক্ষা করা হবে।

১২ বছর বয়সী সিঙ্গাপুরের এক শিক্ষার্থী ও ৩০ বছর বয়সী স্থানীয় একজন শেরপার লাশ ইতোমধ্যে হাসপাতালে নেয়া হয়েছে।

শনিবার সকালে মালয়েশিয়ার উদ্ধারকর্মীরা ১৩৭ জন পর্বতারোহীকে নিরাপদে সরিয়ে এনেছে।

তবে এখনো পর্যন্ত আট পর্বতারোহীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

মালয়েশিয়ার সর্বোচ্চ পর্বত কিনাবালুর উচ্চতা ৪,০৯৫ মিটার। ভূমিকম্পের ফলে পর্বতটিতে ছোট পরিসরে ভূমি ও পাথর ধসের ঘটনা ঘটে।

এর আগে ভূমিকম্পের পর টুইটারে পর্যটনমন্ত্রী মাজিদি মানজুন বলেছিলেন, “উদ্ধারকর্মীরা দক্ষিণপূর্ব এশিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট কিনাবালুর পথে রওয়ানা হয়েছে।”

মালয়েশিয়ার সাবাহ প্রদেশের বর্নেও দ্বীপে মাউন্ট কিনাবালুর অবস্থান।

ইউএস জিওলজিক্যাল সার্ভে’র তথ্যানুযায়ী, প্রাদেশিক রাজধানী কটা কিনাবালু থেকে ৫৪ কিলোমিটার দূরে ৬ মাত্রার ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল।

মাউন্ট কিনাবালু আরোহণের জন্য প্রতি বছর দেশি-বিদেশি অনেক পর্বতারোহী সাবাহ প্রদেশে যান।

ভূমিকম্পের সময় ১৬টি দেশের পর্বতারোহীরা কিনাবালুতে ছিলেন। তাদের মধ্যে ১১৭ জন মালয়েশিয়ার, ৩৮ জন সিঙ্গাপুরের, ৫ জন আমেরিকার, চার জন নেদাল্যান্ডের, তিন জন যুক্তরাজ্যের, দুই জনফ্রান্সের, দুই জন অস্ট্রেলিয়ার।

এছাড়া বেলজিয়াম, থাইল্যান্ড, ফিলিপিন্স, কাজাখস্তান, ভারত, নিউ জিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ডেনমার্ক ও চীনের পর্বতারোহীরা সেখানে ছিলেন।

গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, পর্বতের বিখ্যাত

স্থান জোড়া চূড়া যা ‘গাধার কান’ নামে পরিচিত সেটি ভূমিকম্পে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।