আলোচনায় রাজি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জাতিসংঘ-সমর্থিত শান্তি আলোচনায় যোগ দিতে রাজি হয়েছে। ১৪ জুন জেনেভায় এ বৈঠকের আয়োজন করা হয়েছে।
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালাচ্ছে সৌদি আরব নেতৃত্বাধীন বাহিনী। আব্দু-রাব্বু মনসুর হাদির শাসন প্রতিষ্ঠিত কার জন্য দু’মাসেরও বেশি সময়ের জন্য চলছে এ বিমান হামলা। এতে প্রায় ২ হাজার মানুষ নিহত এবং ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
বৃহস্পতিবারের বিমান হামলায় প্রায় ৫৮ জন নিহত হওয়ার কথা জানিয়েছে বার্তা সংস্থা সাবা।
জেনেভা শান্তি আলোচনায় বসার ব্যাপারে সমর্থন পাওয়ার জন্য ইয়েমেনের জাতিসংঘ দূত ইসমাইল ওলুদ শেখ আহমেদ কয়েকসপ্তাহ ধরে হুতি-নিয়ন্ত্রিত এলাকার রাজধানী, রিয়াদের নির্বাসিত সরকার ও অন্যান্য আঞ্চলিক রাজধানীগুলোর মধ্যে যোগাযোগ করে এসেছেন।
এ আলোচনায় রাজি হওয়ার কথা জানিয়ে হুতির পলিটব্যুরোর একজন সদস্য রয়টার্সকে বলেছেন, তার দল আলোচনায় অংশ নেবে এবং জাতিসংঘের ইয়েমেনি-ইয়েমেনি সংলাপ প্রচেষ্টায় শর্তহীনভাবে সমথূন দেবে।
