২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবারের সঙ্গে সম্পর্কচ্ছেদের হুমকি ট্রেড ইউনিয়নের

যুক্তরাজ্যের সবচেয়ে বড় ট্রেড ইউনিয়ন বিরোধীদল লেবার পার্টির সঙ্গে সম্পর্কচ্ছেদের হুমকি দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2015, 11:54 PM

Updated : 25 Apr 2022, 01:22 PM

লেবারের পরবর্তী নেতা দলের সমর্থনের ভিতকে মজবুত না রাখতে পারলে সম্পর্ক ছিন্নের এ হুমকি দিয়েছে ইউনিয়নগুলো।

ট্রেড ইউনিয়নের সমর্থন নিয়ে নির্বাচত লেবার দলের আগের নেতা এড মিলিব্যান্ড গত ৭ মে’র জাতীয় নির্বাচনে ব্যাপক পরাজয়ের গ্লানি নিয়ে পদত্যাগ করেন।

তার এ পদক্ষেপের পর দলের ভবিষ্যৎ কোনপথে যাবে এবং ইউনিয়নের প্রভাব কি হবে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক লেন ম্যাকক্লুসকি বলেন, “সঠিক নেতার আবির্ভাব হওয়া এবং দল কোন পথে যাচ্ছে তা নিয়ে প্রকৃতই আলাপ-আলোচনা হওয়াটা জরুরি। সাধারণ মানুষের কণ্ঠ হিসাবে এবং সংগঠিত শ্রম দল হিসাবে লেবার পার্টিকে সবার সামনে তুলে ধরা একটি চ্যালেঞ্জ।”

তিনি আরো বলেন, “একাজে দলীয় নেতৃত্ব ব্যর্থ হলে ট্রেড ইউনিয়নের সদস্যদের কাছ থেকে লেবারের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি ভেবে দেখার জন্য চাপ তৈরি হবে। স্কটল্যান্ডে এটা এখনই হচ্ছে।”