২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে যুদ্ধবিরতির মধ্যেও লড়াই, নিহত ১০

ইয়েমেনে ৫ দিনের মানবিক যুদ্ধবিরতির মধ্যেও প্রচণ্ড লড়াইয়ে অন্তত ১০ জন নিহত হয়েছে। একইসঙ্গে খাবার, জ্বালানি এবং ওষুধের চাহিদায় থাকা লাখ লাখ মানুষের জন্য ত্রাণ সরবরাহও চলছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 May 2015, 09:48 PM

Updated : 25 Apr 2022, 01:22 PM

তাইজ শহরে স্থানীয় মিলিশিয়া বাহিনী এবং হুতিদের মধ্যে প্রচণ্ড স্থল হামলা চলার মধ্যেও শুক্রবার বিরাজ করছে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি। অধিবাসীরা একথা জানিয়েছে। লড়াইয়ে ১০ জন নিহত হওয়ার কথা জানা গেছে হাসপাতাল সূত্রে।

ধালেহা শহরের অধিবাসীরাও শুক্রবার লড়াইয়ের খবর জানিয়েছে। তবে হতাহতের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।

যুদ্ধবিরতিতে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। লোকজন এখনো লড়াই করছে এবং হুতিরা এখনো নিয়ন্ত্রণ বজায় রেখেছে বলে জানিয়েছেন এডেন শহরের এক অধিবাসী।

ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দু রাব্বু মনসুর হাদির শাসন পুনর্প্রতিষ্ঠা করার চেষ্টায় দেশটির সাবেক প্রেসিডেন্টের অনুগত হুতিদের ওপর গত ২৬ মার্চ থেকে বিমান হামলা চালিয়ে আসছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী।