২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইজারল্যান্ডে গোলাগুলিতে কয়েকজন নিহত

সুইজারল্যান্ডের উত্তরাঞ্চলীয় প্রদেশ আরগাউয়ে গোলাগুলির ঘটনায় কয়েকজন নিহত হয়েছে। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 08:18 PM

Updated : 25 Apr 2022, 01:20 PM

জুরিখের উত্তর-পশ্চিমের একটি শহরে শনিবার সংঘটিত এ হত্যাকান্ডে একটি আবাসিক ভবনের আশেপাশে কয়েকটি লাশ পড়ে দেখতে পাওয়ার কথা রোববার জানিয়েছে স্থানীয় পুলিশ।

হত্যাকারীও মারা গিয়ে থাকতে পারে বলে স্থানীয় বেতারে জানিয়েছেন পুলিশের মুখপাত্র।

পুলিশের ভাষ্যমতে, গোলাগুলির শব্দ শুনে ওই ভবনের আশাপাশের লোকজন পুলিশকে খবর দেয় এবং তারপর তারা সেখানে গিয়ে লাশ পড়ে থাকতে দেখে। 

নিহতদের সবার পরিচয় উদ্ধার করতে পারে নি পুলিশ, তবে তারা জানিয়েছে- সবাই পূর্ণ বয়স্ক। 
প্রথমে চারটি গুলি চলার একটু পর আবার দুটো গুলির শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছে এলাকার অধিবাসীরা। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।