পাপুয়া নিউ গিনি ও আন্দামানে ভূমিকম্প
পাপুয়া নিউগিনিতে কোকোপো শহরের ১০৬ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ৭ দশমিক ১ মাত্রা এবং ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের (ইউএসজিএস) এ খবর দিয়েছে।
ইউএসজিএ’র তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর আড়াইটার দিকে বঙ্গোপসাগরে অবস্থিত ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভূকম্পন অনুভূত হয়।
অন্যদিকে, পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্প হয় স্থানীয় সময় সকাল ৮ টা ৬ মিনিটে। নিউ ব্রিটেন এলাকায় রাজধানী পোর্ট মোর্সবির ৬৯৩ কিলোমিটার উত্তরপূর্বে ভূকম্পন অনুভূত হয়।
তবে শুক্রবারের এ দুটি ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
