২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফের গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফের বিরুদ্ধে জারি করা জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেছে ইসলামাবাদ হাই কোর্ট।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2015, 07:41 PM

Updated : 25 Apr 2022, 01:13 PM

আদালতের বিচারক নূরুল হক কুরেশি আগামী ২৭ এপ্রিলে মুশাররফকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে ‘দ্য ডন’ পত্রিকা।

২০০৭ সালে সামরিক অভিযান চালিয়ে লাল মসজিদের ইমাম গাজী আব্দুল রশীদ হত্যা মামলায় মুশাররফ আদালতে হাজিরা না দেয়ার জেরে তার বিরুদ্ধে ২ এপ্রিলে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

পরে মুশাররফের আইনজীবী আদালতের এ পরোয়ানার বিরুদ্ধে পিটিশন দাখিল করেন। এতে বলা হয়, মামলার পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর পুলিশ মুশাররফকে নির্দোষ ঘোষণা করেছে। এর প্রেক্ষিতেআদালতকে গ্রেপ্তারি পরোয়ানা রহিত করার আবেদন জানানো হয়।

স্বেচ্ছা-নির্বাসন থেকে দেশে ফেরার পর থেকেই একের পর এক মামলার সম্মুখীন হয়েছেন মুশাররফ। ২০১৩ সালে তার বিরুদ্ধে লাল মসজিদের গাজী আবদুল রশীদ ও তার স্ত্রী হত্যা মামলা দায়েরহয়।

মুশাররফের বিরুদ্ধে অন্যান্য মামলার মধ্যে আছে২০০৭ সালে সাবেক পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলা এবং রাষ্ট্রদ্রোহের মামলা।