‘পিটার পারফেক্ট’ হতে চেয়েছিলেন ক্যামেরন!
কার্টুন সিরিজ ‘ওয়াকি রেসেস’র প্রিয় চরিত্র ’পিটার পারফেক্ট’ এর মতো হতে চেয়েছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সেটা না হতে পারার আক্ষেপও রয়েছে তার।
ক্যামেরন বলেন, “আমি সুদর্শন পুরুষদের একজন হতে চেয়েছিলাম যার একজন সুন্দরী বান্ধবী আছে। কিন্তু আমার সেই ইচ্ছা পূরণ হয়নি।”
ব্রিটিশ টেলিভিশন প্রোগ্রাম আইটিভি নিউজে নিজের জীবন সম্পর্কে কথা বলতে গিয়ে ক্যামেরন এসব কথা বলেন বলে জানিয়েছে ‘দ্য ইন্ডিপেনডেন্ট’।
পুরনো দিনের স্মৃতিকথা বলার সময় কার্টুন সিরিজ ওয়াকি রেসেস দেখার স্মৃতিচারণ করেন ক্যামেরন। এ সময়ই তিনি বলেন, যদি তিনি তার পছন্দের নায়ক পিটার পারফেক্টের মতো হতে পারতেন!
তবে দুর্ভাগ্যজনক ব্যাপার হল, একটি ‘ফোকাস গ্রুপ’ সম্প্রতি ক্যামেরনের সঙ্গে ওয়াকি রেসেসের ভিলেন ডিক ডাস্টার্ডলির মিল দেখিয়েছে। আর ডিক ডাস্টার্ডলির পারফেক্ট কুকুর ‘মাল্টি’ হিসেবে বরিস জনসন ও জর্জ ওসবর্নের নাম নির্দিষ্ট করে বলেছে।
ক্যামেরনের আরেকটি ছবিও সম্প্রতি আলোড়ন তুলেছে। ছবিতে দেখা যাচ্ছে, পরিবারের সঙ্গে একটি বারবিকিউ পার্টিতে ছুরি ও কাঁটাচামচ দিয়ে হটডগ খাচ্ছেন তিনি।
