ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
ব্রাজিলে আবাসিক এলাকায় একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে।
কারাপিকুইবা শহরের কাছে ফাজেনদিনহা-পোর্তো ভিটোরিও আবাসিক চত্ত্বরে একটি নির্মাণাধীন ভবনের ওপর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। কাছাকাছি শহর বারুয়েরির দমকল বিভাগ এসব তথ্য জানিয়েছে।
ব্রাজিলের বিমান বাহিনী জানিয়েছে, তারা এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে। নিহতদের বিস্তারিত পরিচয়ের তথ্যও তারা সংগ্রহ করছেন।
