যুক্তরাষ্ট্রে ১১ শিক্ষকের প্রতারণা
যুক্তরাষ্ট্রের আটলান্টা অঙ্গরাজ্যে অসাধু উপায়ে শিক্ষার্থীদের নম্বর বাড়িয়ে দেয়ার অভিযোগে ১১ জন সাবেক স্কুল শিক্ষককে দোষী সাব্যস্ত করেছে আদালত।
নম্বর বাড়ানো ছাড়াও শিক্ষার্থীদের উন্নতি দেখাতে গিয়ে শিক্ষকরা তাদের ভুল উত্তর ঠিক করে দিতেন।
স্থানীয় একটি পত্রিকার খবরে শিক্ষার্থীদের পাওয়া নম্বর অস্বাভাবিক বলে প্রতিবেদন প্রকাশ পেলে বিষয়টি সবার নজরে আসে।
এ ঘটনায় ২০১৩ সালে ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তাদের মধ্যে ১১ জন দোষী সাব্যস্ত হন।
আদালতে বিচার চলার সময় প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দেন স্কুলের সাবেক শিক্ষক জ্যাকি পার্কস। ২০১৩ সালে তিনি ‘নিউইয়র্ক টাইমস’কে বলেন, শিক্ষার্থীদের নম্বর বাড়িয়ে দেয়ার এ প্রতরণা এত দীর্ঘ দিনধরে চলেছে যে একে আমরা চাকরির অংশ হিসেবেই মেনে নিয়েছিলাম।
স্কুলটির ব্যবস্থাপনার তত্ত্বাবধায়ক বেভারলি হল গত মাসে স্তনের ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। গুরুতর অসুস্থ তার কারণে তিনি বিচারের সময় আদালতে হাজির হননি।
প্রতারণার ঘটনার ব্যাপারে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন বেভারলি। কিন্তু শিক্ষকদের অভিযোগ, তিনিই শিক্ষার্থীদের নম্বর বাড়িয়ে দেয়ার জন্য শিক্ষকদের চাপ দিতেন।
২০০৯ সালে বেভারলি বছরের সেরা স্কুল তত্ত্বাবধায়কের পুরস্কার পেয়েছিলেন। বিভিন্ন পরীক্ষায় তার স্কুলের শিক্ষার্থীদের অনেক ভাল নম্বর ও ফলাফলের কারণে ‘আমেরিকান অ্যাসোসিয়েশন অব স্কুলঅ্যাডমিনিস্ট্রেটরস’ তাকে এ পুরস্কার দেয়।
