২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের জন্য বড় হুমকি জলবায়ু পরিবর্তন

জলবায়ু পরিবর্তনের ‘বিশাল প্রভাব’ পড়তে পারে চীনের ওপর। ক্ষতিগ্রস্ত হতে পারে শস্য এবং পরিবেশ। দেশের শীর্ষ আবহাওয়া বিজ্ঞানী এ ব্যাপারে সতর্ক করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2015, 09:39 PM

Updated : 25 Apr 2022, 01:09 PM

সিনহুয়া বার্তা সংস্থা ঝেং গুয়গাং বলেছেন, বড় ধরনের অবকাঠামো প্রকল্পগুলো মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। চীনে তাপমাত্রা বৃদ্ধি ইতোমধ্যেই বিশ্বের গড় তাপমাত্রাকে ছাড়িয়ে গেছে।

বিশ্বে সবচেয়ে বেশি দূষণের দেশ চীন বলেছে, তাদের গ্রিন হাউজ গ্যাস নির্গমণে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে তা ২০৩০ সালে চূড়ান্ত পর্যায়ে চলে যেতে পারে।

তবে গ্যাস নির্গমন বিশেষ করে কার্বন ডাই অক্সাইড নির্গমন হ্রাসের কোনো নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করেনি চীন।

চীনের আবহাওয়া প্রশাসনের প্রধান ঝেং বলেছেন, ঊষ্ণ তাপমাত্রার কারণে দেশ আবহাওয়া পরিবর্তন এবং জলবায়ু বিপর্যয়ের ঝুঁকিতে পড়ছে।

তিনি বলেন, চীনে তাপমাত্রা বৃদ্ধি গত শতাব্দীর বৈশ্বিক গড় তাপমাত্রার চেয়ে এরই মধ্যে বেশি হয়ে গেছে।

চীনা কর্মকর্তার তাপমাত্রা বৃদ্ধির এই স্বীকারোক্তি বিরল বলে মন্তব্য করেছেন বিবিসি’র এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল ব্রিস্টো।