২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশদের আইএস এ যোগদান ঠেকাতে নতুন আইন

ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিতে বিমানে করে দেশত্যাগের চেষ্টা করছে এমন যাত্রীদের আটকাতে নতুন আইন চালু করছে যুক্তরাজ্যে সরকার। মঙ্গলবার থেকে আইনটি কার্যকর হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2015, 07:44 PM

Updated : 25 Apr 2022, 01:06 PM

যুক্তরাজ্যের নিরাপত্তা বাহিনীর পরিসংখ্যান অনুযায়ী, দেশটির প্রায় ছয়শ’ নাগরিক আইএস এ যোগ দিতে সিরিয়া বা ইরাকে গেছে। যাদের মধ্যে একজন হচ্ছেন ‘জিহাদি জন’ও।

এই জিহাদি জনকে পশ্চিমাজিম্মিদের শিরশ্ছেদের বেশ কয়েকটি ভিডিওতে দেখা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত নতুন আইনের অধীনে স্বরাষ্ট্রমন্ত্রী তেরেসা মে এয়ারলাইন্সগুলোকে সন্দেহভাজন ওই সব যাত্রী (শিশুরাও এর অন্তর্ভূক্ত) যারা ‘সন্ত্রাসী কর্মকাণ্ডেযোগ দেয়ার’ জন ভ্রমণ করতে চাইছে তাদের বহন করা থেকে বিরত রাখতে পারবেন।

মে’র অধিদপ্তরের নিরাপত্তা বিষয়ক জুনিয়র মন্ত্রী জেমস ব্রুকেনশির বলেন, “গুরুত্বপূর্ণ এ আইনের মাধ্যমে জনগণকে বিদেশে গিয়ে যুদ্ধ করে আবার দেশে ফিরে আসতে বাধা দেয়া যাবে।”

“তাছাড়া, এ আইনের মাধ্যমে আমরা আরো ভালভাবে সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি করাসহ তাদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হব।”

নতুন আইন অনুযায়ী, সন্দেহের তালিকায় আছে এমন ব্যক্তিদের বহন করার ক্ষেত্রে এয়ারলাইন্সগুলোকে কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে। এয়ারলাইন্সগুলোকে তাদের যাত্রীদের তালিকা দিতে হবে এবংস্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে সেখান থেকে বেশিমাত্রায় ঝুঁকিপূর্ণ যাত্রীদের খুঁজে বের করে তাদের বিমানে উঠতে বাধা দেয়া হবে।

সম্প্রতি যুক্তরাজ্যের স্কুল পড়ুলা তিন কিশোরি আইএস এ যোগ দিতে বিমানে করে দেশ ছাড়ে।তারা তুরস্ক হয়ে সিরিয়া প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনার পরই বিমানে করে ভ্রমণের ব্যাপারেনতুন এ আইন প্রণয়ন করলো যুক্তরাজ্য সরকার।

ইন্টারনেট ফার্মগুলোকেও অনলাইনে চরমপন্থি কার্যক্রমের প্রচার বন্ধ করতে আরো কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

ওই তিন স্কুল শিক্ষার্থী টুইটারের মাধ্যমে আইএস এর অন্য নারীদের সঙ্গে যোগাযোগ করেছিল বলে খবর প্রকাশ হয়েছে।